চ্যাম্পিয়ন দল স্কলার্সহোম গার্লস স্কুল অ্যান্ড কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে গতকাল সোমবার আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সিলেটের স্কলার্সহোম গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং রানার্সআপ হয় স্কলার্সহোম কলেজ।‘যুক্তির মুখরতায় দুর্জয় তারুণ্য আনবে মুক্তির বারতা’ স্লোগান সামনে রেখে আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেট। আয়োজনে সহযোগিতা করে শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। এতে নয়টি কলেজের মোট ১০টি দল অংশ নেয়। ফাইনালে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজয়ী দলের দ্বিতীয় বক্তা আনজুমান আরা চৌধুরী। মডারেটর ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জায়েদা শারমিন।প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল। তিনি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ কর্নারে এসে দেশি-বিদেশি বই পড়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি সিলেটের আহ্বায়ক ফারুক মাহমুদ খান। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন লক্ষ্মীকান্ত সরকার, তাহসিনা হক শিমু, নিখিলেন্দু দেব এবং আনজুমান আরা সুমী।