অসহায় ও এতিম শিশুদের সাহায্যার্থে নভেম্বর ফটোগ্রাফি ও নভেম্বর আর্ট কিচেন যৌথভাবে সম্প্রতি দুটি কর্মসূচি আয়োজন করে। নন্দন পার্কে অনুষ্ঠিত এ কর্মসূচির অধীনে ‘ঈদ স্পেশাল ফটোশুট ও লাইভ কার্টুন ইভেন্ট’ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচি থেকে প্রাপ্ত অর্থ বিতরণ করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলাম অরফানেজ ট্রাস্টে। কর্মসূচি নিয়ে কথা বলেন নন্দন পার্কের পরিচালক এনামুল হক চৌধুরী, নভেম্বর আর্ট কিচেনের অন্যতম উদ্যোক্তা ও কার্টুন পত্রিকা উন্মাদ-এর কার্টুনিস্ট মোরশেদ মিশু এবং অনুষ্ঠানের আরেক উদ্যোক্তা ফয়সাল মো. শান। বিজ্ঞপ্তি