প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সে লক্ষ্যেই আমরা এগিয়ে যাব।’ গতকাল শনিবার মতিঝিলের কেন্দ্রীয় কার্যালয়ে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভায় তিনি এ কথা বলেন।কামাল হোসেন বলেন, চাল-ডাল-তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ দিশেহারা। পুঁজিবাজারে কারসাজি করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পুঁজি লুট করা হয়েছে। প্রশাসনসহ বিভিন্ন জায়গায় দলীয়করণের পর বিচার বিভাগকেও অকার্যকর করার পাঁয়তারা চলছে।সভায় রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তাব এবং আন্দোলনের কর্মসূচি পেশ করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী। সভায় বক্তৃতা করেন জহিরুল ইসলাম, রণেশ মৈত্র, আবদুস শহীদ, এ এইচ এম খালেকুজ্জামান, মফিজুল ইসলাম খান, আবদুর রউফ, মো. শামসুদ্দোহা, জামাল উদ্দিন আহমেদ, মোস্তফা মহসীন প্রমুখ।