চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের অর্জন লক্ষণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরমতসহিষ্ণুতার অভাব বাংলাদেশে উন্নত গণতন্ত্র বিকাশের অন্যতম চ্যালেঞ্জ। তবে সমস্যাসংকুল অতীত আর নানা চ্যালেঞ্জ সত্ত্বেও লক্ষণীয় অর্জন হয়েছে বাংলাদেশের। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক পরিমণ্ডলে সমকালীন বাংলাদেশের ইতিবাচক প্রতিফলন বাংলাদেশ: পলিটিকস, ইকোনমি অ্যান্ড সিভিল সোসাইটি। বইটির লেখক এবং লন্ডনের স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক ডেভিড লুইস গতকাল সোমবার এ মন্তব্য করেছেন। তিনি এদিন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার আয়োজিত এক আলোচনায় নিজের বই সম্পর্কে কথা বলেন।কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে চলতি বছরের ফেব্রুয়ারিতে বইটি প্রকাশিত হয়েছে। গতকাল ডেভিডের লেখা বইটি নিয়ে আলোচনার আয়োজন করা হয় ডেইলি স্টারের কার্যালয়ে।অনুষ্ঠানের শুরুতে ডেভিড লুইসের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের স্বাগত জানান ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনাম। বাংলাদেশকে নিয়ে বই লেখার জন্য তিনি ডেভিড লুইসকে ধন্যবাদ জানান।ডেভিড লুইস জানান, পিএইচডি ডিগ্রি অর্জনের অংশ হিসেবে প্রায় ২৫ বছর আগে তিনি বাংলাদেশে আসেন। সেবার কাজ করতে গিয়ে নিজের অভিজ্ঞতার নিরিখে বাংলাদেশকে নিয়ে বই লেখার তাগিদ অনুভব করেন। শেষ পর্যন্ত চলতি বছর তাঁর লেখা বইটি প্রকাশিত হয়েছে, যেটির কাজ শুরু হয় বছর পাঁচেক আগে। গত ২০ বছরে বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের প্রতিফলন ঘটেছে বইটিতে। আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের প্রকাশক মহিউদ্দীন আহমেদ, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।আলোচনায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ বদরুল আহসান।