চড়কপূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে বিভিন্ন এলাকায় ২৫টি স্থানে জাঁকজমকপূর্ণ মেলা ও আনন্দ আয়োজনের মধ্য দিয়ে চড়কপূজা অনুষ্ঠিত হয়েছে। এসব পূজায় বছর শেষের গ্লানি ও জরা মুছে দিয়ে, নতুন বছরের আগমনকে শুভকামনা জানিয়ে দেবতা মহাদেবের পূজা-অর্চনা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
গাজীপুর শহরের শিববাড়ী মোড়ের ইন্দ্রেশ্বর শিবমন্দিরে চড়কপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। এই অনুষ্ঠানে নানা আনুষ্ঠানিকতা শেষে পিঠে বড়শি গেঁথে পুরোহিত নির্ধারিত বিশেষ একজনকে চরকায় ঘোরানো হয়। এ সময় ঢাকঢোল, কাঁসর, ঘণ্টা ও উলুধ্বনি দিয়ে চরকাপূজাকে প্রাণবন্ত করে তোলেন ভক্তবৃন্দরা।