চড়া দামে সার বিক্রির দায়ে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় প্রতিবছর আলুর বাম্পার ফলন হয়। সেই সুযোগে উপজেলার কিছু অসাধু সারের ডিলার ও খুচরা সারবিক্রেতা চড়া দামে ও শর্ত সাপেক্ষে কৃষকদের কাছে সার বিক্রি করছেন। এমন অভিযোগের সত্যতা পেয়ে গত বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এক খুচরা সারবিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।উপজেলা খুচরা সার ডিলার সমিতির সভাপতি আবদুর রশিদ বলেন, ‘আমরা বিসিআইসি ও বিএডিসির ডিলারদের কাছ থেকে সরকারনির্ধারিত কমিশন ও পরিমাণ মতো সার পাচ্ছি না।’তবে নিশ্চিন্তা বাজারের বিসিআইসির ডিলার আনোয়ার হোসেন বলেন, কমিশন দেওয়া হচ্ছে না এই কথা ঠিক না।