চড়ারহাট স্মৃতিসৌধ উদ্বোধন হচ্ছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের ৪০ বছর পর অবশেষে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। আগামীকাল ১০ অক্টোবর সোমবার চড়ারহাট গণহত্যা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এ স্মৃতিসৌধের উদ্বোধন করবেন।নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে কমান্ডার আবদুর রহমান জানান, ১৯৭১ সালের ১০ অক্টোবর পাকিস্তানি হানাদার বাহিনী নবাবগঞ্জের ৫ নম্বর পুঁটিমারা ইউনিয়নের চড়ারহাট প্রাণকৃষ্ণপুর ও অন্দোলগ্রাম সরাইপাড়া গ্রামের ৯৮ জন নারী-পুরুষকে গুলি করে হত্যা করে। স্বাধীনতার পর থেকে দিনটি চড়ারহাট গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।সেক্টর কমান্ডারস ফোরাম দিনাজপুর জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন, গত ২৮ সেপ্টেম্বর থেকে চড়ারহাটের বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণের কাজ শুরু হয়। এতে ব্যয় হয়েছে ৫০ হাজার টাকা। উদ্বোধন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে সকাল ১০টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।