প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামকে চড় দেওয়ার মাশুল আদায় করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সালাম না দেওয়ায় গত ৩১ জানুয়ারি সংগঠনের কর্মী সাইফুল ইসলামকে চড় দেন শরিফুল। সাইফুলও পাল্টা চড় মারেন। দুজনেই বিচার চেয়েছেন। কিন্তু সাইফুলকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িক বহিষ্কার করেছিল। আবার তাঁকেই এক হাজার টাকা জরিমানা করা হয় সিন্ডিকেট সভায়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান জানান, গতকাল টাকাটা অগ্রণী ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখায় জমা দিয়েছেন সাইফুল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক