প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিনতাই ও যৌন নিপীড়ন বন্ধে সিলেট নগরের বিভিন্ন বিপণিবিতানে নেমেছে পুলিশের ছদ্মবেশী ছয়টি দল। এসব দলের সদস্যরা নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার বিপণিবিতানসহ রাস্তায় অবস্থান নিয়ে ছিনতাইকারী ও বখাটেদের ঠেকাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। মহানগর পুলিশের একটি সূত্র জানিয়েছে, ঈদ উপলক্ষে ইতিমধ্যেই ছিনতাইকারীরা নানা ধরনের তৎপরতা শুরু করেছে। বিভিন্ন বিপণিবিতানে অবস্থান নিয়ে একশ্রেণির বখাটে যুবক নারীদের উত্ত্যক্ত করছে। সিলেট প্রতিনিধি|