ছবি আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরেণ্য নিসর্গবিদ দ্বিজেন শর্মা জন্ম উৎসব-২০১৫ উপলক্ষে আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে ‘তরুপল্লব’। প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের কাছ থেকে ছবি আহ্বান করেছে সংগঠনটি। আলোকচিত্রের বিষয় ‘প্রকৃতি’। ছবি পাঠাতে হবে ৩১ মের মধ্যে ই-মেইল (ঠিকানা- [email protected]) করে। একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি ছবি পাঠাতে পারবেন। ছবির পাশাপাশি আলাদা করে প্রতিযোগীর নাম, ঠিকানা, ই-মেইল ঠিকানা ও ফোন নম্বর পাঠাতে হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হবে। এ ছাড়া বাছাইকৃত ২০টি ছবি স্থান পাবে প্রদর্শনীতে। তরুপল্লবের সঙ্গে যোগাযোগ করে ছবির ধরন ও মানসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানা যাবে। বিজ্ঞপ্তি।