ছবি তুলতে গিয়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মেলান্দহ-মহিষবাথান সড়কের নইলেরঘাট এলাকায় স্রোতের তোড়ে ভেসে যাওয়া নিখোঁজ ছাত্রের লাশ গতকাল শনিবার উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার বিকেলে বন্যার ছবি তুলতে গিয়ে ওই ছাত্র নিখোঁজ হয়।
নিহত ছাত্রের নাম মমিনুল ইসলাম ওরফে রাব্বি (১৭)। সে জামালপুর পৌর শহরের খামারবাড়ী এলাকার বাসিন্দা আবদুর রহিমের ছেলে। সে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষে পড়ত।
পরিবারের সদস্যরা বলেন, ডাইভারশনে দাঁড়িয়ে কলেজছাত্র মমিনুল তার মুঠোফোনে বন্যার দৃশ্য ধারণ করছিল। এ সময় প্রবল স্রোতে সে ভেসে যায়।