প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে চলন্ত বাসের ছাদের ওপর বসে ছবি তুলতে গিয়ে মো. সাগর (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি মুন্সিগঞ্জ জেলার সিরাজদী খান থানার মোলাদিয়া মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় লোকজন বলেন, বরযাত্রীবাহী গাড়ির ছাদের ওপরে বসে ভিডিও করছিলেন সাগর। এ সময় গাড়িটি রাস্তার পাশে কাত হয়ে গেলে তিনি পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।