প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট: জমজ দুই বোন। মোবাশ্বিরা খানম তুবা, মুশফিকা খানম তাবিয়া। পড়ে পঞ্চম শ্রেণিতে। বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজে। এবারই প্রথম তারা ভাষা প্রতিযোগে অংশ নিয়েছে। পুরস্কারও পেয়েছে ওরা। উৎসব কি তোমাদের ভালো লেগেছে? উত্তরে তারা একসঙ্গে বলে ওঠে, ছবি তুলতে বেশি ভালো লাগছে। বন্ধুদের সঙ্গে ঘোরা আর এখানকার পরিবেশ সবকিছু ভালো লাগছে। ওদের সঙ্গে ছিলেন বাবা–মা। বাবা বললেন, ‘আমাদের খুবই ভালো লাগছে। আমাদের মেয়েরা প্রথম অংশ নিয়েই ভালো ফল করেছে, সত্যি আমরা খুশি হয়েছি।’