গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় বুদ্ধিপ্রতিবন্ধী মর্জিনা আক্তারকে (৩৫) পিটিয়ে হত্যা করার ঘটনায় গতকাল রোববার রাতে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া মুরাদ হোসেন ওরফে রাজীব (২৭) সিনাবহ বাজারের স্টুডিও ব্যবসায়ী।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ জানায়, সিনাবহ এলাকায় গত ১৯ জানুয়ারি মর্জিনাকে পিটিয়ে হত্যা করা হয়। ২১ জানুয়ারি প্রথম আলোর প্রথম পাতায় ‘বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে পিটিয়ে হত্যা’ শিরোনামে সচিত্র খবর ছাপা হয়। ওই দিনই পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে। গ্রেপ্তার করে সন্দেহভাজন কয়েকজনকে। মামলাটি পরে গাজীপুর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ডিবির উপপরিদর্শক (এসআই) মো. হাসান প্রথম আলোকে বলেন, প্রথম আলোয় প্রকাশিত ছবি ও মুঠোফোনে ধারণ করা চিত্র দেখে মুরাদকে চিহ্নিত করা হয়েছে। গতকাল রাত আটটার দিকে সিনাবহ থেকে মুরাদকে গ্রেপ্তার করা হয়।
তিন কনস্টেবল প্রত্যাহার: তথ্য গোপন করা, সময়মতো তথ্য না দেওয়া ও তথ্য সংগ্রহ করতে গিয়ে অর্থ আদায়ের অভিযোগে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) তিন কনস্টেবলকে গতকাল বিকেলে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যাহার হওয়া কনস্টেবলরা হলেন মো. আওলাদ হোসেন, বাচ্চু মিয়া ও মনিরুল ইসলাম। পুলিশ লাইনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আরও) মো. রফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মো. আবদুল বাতেনের নির্দেশে তিন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।:n: aT� drh���i-language:HI'>। কারণ পাহাড়গুলোর মালিকানাই ঠিক হয়নি।’
তাঁবু প্রকল্প: ২০০৭ সালে ভয়াবহ পাহাড়ধসে ১২৭ জন নিহত হওয়ার পর চট্টগ্রামে পাহাড় ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়। কমিটির বিভিন্ন সভায় বাসিন্দাদের স্থায়ী পুনর্বাসনের সিদ্ধান্ত হয়। কিন্তু অর্থাভাবে তা বাস্তবায়িত হয়নি।
ফলে গত বছরের ২৬ জুন আকবর শাহ মাজারসহ বেশ কয়েকটি স্থানে পাহাড়ধসে ২৮ জন, ২০১১ সালের ১ জুলাই বাটালি পাহাড়ের দেয়ালসহ পাহাড়ধসে ১৭ জন, ২০০৮ সালে মতিঝরনায় ১৪ জন প্রাণ হারায়।
জেলা প্রশাসনের উদ্যোগে ২০১টি পরিবারকে নগরের টাইগার পাস এলাকার দুটি মাঠে তাঁবু খাটিয়ে আশ্রয় দেওয়া হয়। তবে তাঁবু-সংকট, মাঠ কর্দমাক্ত হয়ে যাওয়া এবং বাসিন্দাদের অনীহার কারণে তাঁবু প্রকল্প আর এগোয়নি।