ছবি বিকৃতির অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে বগুড়ার শেরপুর থানায় গত রোববার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক
লীগের যুগ্ম সম্পাদক মো. মিলটন মাহমুদ লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।