ছবিতে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়া এলাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কর্ণফুলী থানার সিইউএফএল–সংলগ্ন একটি সার কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে গতকাল রাতে। আজ ওই এলাকার বেশ কিছু ছবি তুলেছেন সৌরভ দাশ

ছবি: সৌরভ দাশ
ছবি: সৌরভ দাশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কর্ণফুলী থানার সিইউএফএল–সংলগ্ন একটি সারখানার এই ট্যাংক ফেটে যাওয়ায় অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে। গ্যাসের ধাক্কায় সেটি প্রায় ৫০ ফুট দূরে সরে যায়।

ছবি: সৌরভ দাশ
ছবি: সৌরভ দাশ

জলাশয়ের মাছ মরে ভেসে উঠেছে। খামারিদের অভিযোগ, নিঃসৃত গ্যাস পানিতে মিশে যাওয়ার কারণে অসংখ্য মাছ মরে ভেসে উঠছে।

ছবি: সৌরভ দাশ
ছবি: সৌরভ দাশ

গ্যাস নিষ্ক্রিয় করার কাজ করতে গিয়ে ক্লান্ত ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবিটি দুপুর সাড়ে ১২টার দিকে তোলা।

ছবি: সৌরভ দাশ
ছবি: সৌরভ দাশ

কারখানা থেকে নিঃসরিত অ্যামোনিয়া গ্যাসের ঝাঁজাল গন্ধের কারণে নাক চেপে হাঁটছেন দুই তরুণ।

ছবি: সৌরভ দাশ
ছবি: সৌরভ দাশ

অ্যামোনিয়া গ্যাসের ঝাঁজাল গন্ধের কারণে চোখে-মুখে বিশেষ ধরনের মুখোশ পরে মোটরসাইকেলে উঠেছেন দুই ব্যক্তি।

ছবি: সৌরভ দাশ
ছবি: সৌরভ দাশ

গ্যাস নিষ্ক্রিয় করার কাজে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ছবি: সৌরভ দাশ
ছবি: সৌরভ দাশ

ওই কারখানার আশপাশের জলাশয়ের পানির রং বদলে গেছে।

ছবি: সৌরভ দাশ
ছবি: সৌরভ দাশ

নুয়ে পড়েছে কারখানার আশপাশের এলাকার উদ্ভিদ।

ছবি: সৌরভ দাশ
ছবি: সৌরভ দাশ

জলাশয়ের মরা মাছ দেখাচ্ছেন এক ব্যক্তি।

ছবি: সৌরভ দাশ
ছবি: সৌরভ দাশ

কারখানার অদূরের একটি জলাশয়ে মরে আছে ব্যাঙটি।