ছবিতে আ.লীগের মনোনয়ন ফরম জমার শেষ দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ। সময় বাড়ানো না হলে আজই দলের মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়ার শেষ দিন। ছোট-বড় মিছিল নিয়ে মনোনয়ন ফরম কিনতে ও জমা দিতে আসছেন নেতা-কর্মীরা। তবে জমা দিতে বেশি আসছেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অনেক কেন্দ্রীয় নেতাও আজ মনোনয়ন ফরম জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের পুনঃ তফসিল অনুযায়ী ২৮ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আর ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর। ছবিগুলো সোমবার দুপুরের।