ছবিতে উনসত্তরের শহীদ আসাদ স্মরণীর চিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>১৯৬৯-এর গণ-অভ্যুত্থানে শহীদ আসাদ স্মরণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে ‘ঊনসত্তর’ নামে একটি জাদুঘর নির্মাণের উদ্যোগ নেয় সরকার। নির্মাণকাজ বেশ কয়েক বছর আগে শুরু হলেও বর্তমানে বন্ধ। পুরো এলাকাটিতে দখল, দূষণসহ মাদকসেবীদের আড্ডাও চোখে পড়ে। সম্প্রতি ছবিগুলো তুলেছেন মনিরুল আলম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মূল সড়কের দক্ষিণ কোণের চিত্র।

ট্রাফিক পুলিশের এক সদস্য বিজ্ঞাপনী সংস্থার সাইন বোর্ড সরিয়ে দেখাচ্ছেন ভিত্তি প্রস্তর স্থাপনের জায়গাটি, যা ২০০৮ সালে ঢাকা সিটি করপোরেশনের তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা উদ্বোধন করেছিলেন।

রাস্তার দুপাশে চারটি করে সিঁড়ি যুক্ত করা স্থানে রয়েছে অবৈধ দোকানপাট।

স্মৃতিস্তম্ভের মূল এলাকাটিতে চলছে অবৈধ রিকশার পার্কিং ব্যবসা।

ঢাকা মেডিকেল কলেজের ফুটপাত ধরে এগিয়ে গেলে দেখা মিলবে শহীদ আসাদ পরিষদ স্থাপিত শহীদ আসাদ স্মরণী, যা অত্যন্ত অবহেলায় পড়ে আছে।

অবৈধভাবে গাড়ির পার্কিংও চলছে সেই জায়গায়।

পরিত্যক্ত জায়গাগুলো নোংরা আবর্জনায় ভরা।