ছবিতে কল্যাণপুর
রাজধানীর কল্যাণপুরে ৫ নম্বর সড়কে জাহাজ বিল্ডিং নামের ছয়তলা একটি ভবনে আজ মঙ্গলবার ভোর ৫টা ৫১ মিনিটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান শুরু হয়। এক ঘণ্টার অভিযান শেষে পুলিশ জানায়, নয়জন ‘জঙ্গি’ নিহত হয়েছে। সেখানে ‘জঙ্গিদের আস্তানা’ ছিল এবং তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে পুলিশ। অভিযান শেষে কল্যাণপুরের ওই সড়ক থেকে ছবিগুলো তুলেছেন সাজিদ হোসেন।

অভিযান শেষে বেরিয়ে আসছেন পুলিশের বিশেষ বাহিনী সোয়াটের সদস্যরা।

গণমাধ্যমকর্মীর সামনে পুলিশ।

৫ নম্বর সড়কে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের অবস্থান।

ভিড় করেছে এলাকাবাসী।

ঘটনার পর আতঙ্কিত এলাকাবাসী।

ঘটনাস্থল পরিদর্শনে ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া।

সতর্ক অবস্থানে পুলিশ।

ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স গেছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থলে যাচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বের হয়ে আসছেন।