ছবিতে কাশিমপুর কারাফটক ও মীর কাসেমের পরিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধী মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের নির্বাহী আদেশ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছে গেছে। এখন যেকোনো সময় তাঁর ফাঁসি কার্যকর হবে। মীর কাসেমের সঙ্গে দেখা করতে কারাগারে গেছেন তাঁর পরিবারের সদস্যরা। কারাগারের বাইরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রথম আলোর আলোকচিত্রী সাজিদ হোসেনের ক্যামেরায় উঠে এসেছে সেসব চিত্র।

কারাগারে প্রবেশের সময় মীর কাসেমের পরিবারের এই তরুণ সদস্য ক্যামেরা থেকে মুখ লুকানোর চেষ্টা করেন।

মীর কাসেমের এক স্বজন

কারাগারে প্রবেশের আগে গাড়িতে অপেক্ষা করছেন মীর কাসেমের স্বজন।

নারী-শিশুসহ পরিবারের কয়েক সদস্য গাড়িতে ঢুকছেন কারাগারে।

কারাগার ফটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান।

কারাগারের সামনের রাস্তায় উৎসুক জনতার ভিড়।