ছবিতে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ

সম্প্রীতির বাংলাদেশে জঙ্গিবাদকে ‘না’ বলে প্রথম আলো বন্ধুসভা আজ বুধবার বিকেলে বরিশালের অশ্বিনীকুমার হল চত্বরে মানববন্ধন করে।

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ ও বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার প্রতিবাদে দেশব্যাপী বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে আজ বুধবার ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায় সারদা সুন্দরী মহিলা কলেজের সামনে অম্বিকা সড়কে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রথম আলোর রংপুর বন্ধুসভার আয়োজনে আজ বুধবার বিকেলে নগরের টাউন হল চত্বরের সামনে সড়কে ‘জঙ্গি প্রতিরোধে রুখে দাঁড়াও বাংলাদেশ, জেগে ওঠো দেশবাসী’ স্লোগানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বন্ধুসভার সদস্য ছাড়াও বিভিন্ন সংগঠনের সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‘জঙ্গিবাদ রুখে দাঁড়াও’ স্লোগানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সরকারি সিটি কলেজ ইউনিট চট্টগ্রামের শিক্ষক ও শিক্ষার্থীরা। ছবিটি আজ বুধবার বেলা সাড়ে ১১টার সময় চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকা থেকে তোলা।

‘জঙ্গিবাদ নিপাত যাক, মানবতা মুক্তি পাক, বাংলাদেশ এগিয়ে যাক’ স্লোগানে আজ বুধবার দুপুর ১২টায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সরকারি আজিজুল হক কলেজ ইউনিটের উদ্যোগে কলেজ চত্বরে জঙ্গিবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্র। ছবিটি আজ বুধবার চট্টগ্রাম নগরের প্রেসক্লাব সামনে থেকে দুপুর ১২টায় তোলা।

বিসিএস সাধারণ শিক্ষা দিনাজপুর সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আজ বুধবার সকাল ১০টায় কলেজের সামনের রাস্তায় শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দিনাজপুরের বিরামপুর কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কলেজ পরিচালনা কমিটির সদস্য ও কর্মচারীরা আজ বুধবার দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসের সামনে দিনাজপুর-ঢাকা মহাসড়কের দুই পার্শ্বে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন।

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁসহ বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে জঙ্গি ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার প্রতিবাদে আজ বুধবার মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের সামনে শহীদ রফিক সড়কে মানববন্ধন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশ ও মানববন্ধন করেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের পাবনা উপকেন্দ্রের সদস্যরা। ছবিটি আজ বুধবার সকালে পাবনা প্রেসক্লাবের সামনে আবদুল হামিদ সড়ক থেকে তোলা।

ময়মনসিংহ শহরের টিচার্স ট্রেনিং কলেজের সামনে বেলা ১১টায় জঙ্গিবাদবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবারের এই মানববন্ধনে কলেজের শিক্ষকেরা অংশ নেন।