ছবিতে টঙ্গীর অগ্নিকাণ্ড
গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরীতে একটি কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ভবনের একাংশ ধসে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত হয়েছে ১৮ জন। হতাহত ব্যক্তির সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ শনিবার সকাল ছয়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানাটিতে ফয়েল ও কেমিক্যাল-জাতীয় দ্রব্য প্রস্তুত করা হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

টঙ্গীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন। ছবি: সাজিদ হোসেন

আহত ব্যক্তিদের নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: সাজিদ হোসেন

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী। ছবি: সাজিদ হোসেন

জনতার ভিড়। ছবি: সাজিদ হোসেন

ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ চলছে। ছবি: সাজিদ হোসেন

বিস্ফোরণ থেকে ছড়িয়ে পড়া আগুনে ধসে পড়েছে ভবনের একাংশ। ছবি: সাজিদ হোসেন

আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: সাজিদ হোসেন

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: সাজিদ হোসেন

ফায়ার সার্ভিসের কাজ চলছে। ছবি: সাজিদ হোসেন

ভবনের একাংশে ধস। ছবি: সাজিদ হোসেন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক স্বজন। ছবি: জাহিদুল করিম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উদ্বিগ্ন স্বজন। ছবি: জাহিদুল করিম

হাসপাতালে আহত একজন। ছবি: জাহিদুল করিম

টঙ্গী হাসপাতালে কয়েকজনের লাশ। ছবি: মাসুদ রানা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে। ছবি: জাহিদুল করিম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিরা। ছবি: জাহিদুল করিম