ছবিতে ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকা
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা মতিউর রহমান নিজামীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেমড সেলে রাখা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে কারাগারের সামনে ও আশপাশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদার করতে আজ মঙ্গলবার বিকেলে কারাগারের সামনের এলাকায় কাঁটাতারের বেড়া নামানো হচ্ছে।

আজ বিকেলের দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢুকছেন জল্লাদ রাজু। কাশিমপুর কারাগার থেকে তাঁকে আনা হয়।

কারাগারের সামনে ও আশপাশে কাঁটাতারের বেড়া দিয়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি : ফোকাস বাংলা

সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনের দৃশ্য।

কেন্দ্রীয় কারাগারের সামনে পুলিশের সতর্ক অবস্থান।

ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।