ছবিতে ঢাকার ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা আজ বুধবার। ত্যাগের মহিমায় যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ ও পশু কোরবানির মধ্য দিয়ে পালন করছেন তাদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের বিভিন্ন স্তরের মানুষ ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ছবিতে ঢাকার ঈদ।

রাজধানীতে দ্বিতীয় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। এখানে এবারও পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ছবি: হাসান রাজা

বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের শুভেচ্ছা বিনিময়। ছবি: ফোকাস বাংলা

ঈদের নামাজ আদায় শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। জাতীয় ঈদগাহ ময়দান। ছবি: হাসান রাজা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ছবি: ফোকাস বাংলা

জাতীয় ঈদগাহ ময়দানে দায়িত্ব পালনরত দুই সহকর্মীর ঈদের কোলাকুলি। ছবি: হাসান রাজা

নিরাপদ সড়ক আন্দোলনের সময় গ্রেপ্তার আলোকচিত্রী শহিদুল আলম ও ইডেন কলেজের ছাত্রী লুমার মুক্তির দাবি জানিয়ে জাতীয় ঈদগাহর সামনে ব্যানার হাতে দাঁড়িয়েছিলেন এক শিশু ও এক ব্যক্তি। ছবি: হাসান রাজা

কোরবানির পশুর মাংস সংগ্রহ করে বিক্রি করা হচ্ছে রাজধানীর বিভিন্ন অস্থায়ী বাজারে। মাংসের ধরন বুঝে ২০০ টাকা থেকে ৪৫০ টাকা পর্যন্ত মাংস বিক্রি হয়ে থাকে। বনশ্রী। ছবি: দীপু মালাকার

রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কোরবানির বর্জ্য এনে ফেলা হচ্ছে কনটেইনারে। দুই সিটি করপোরেশনে ২১ হাজার পরিচ্ছন্নতাকর্মী বর্জ্য অপসারণে নিয়োজিত রয়েছেন। বংশাল এলাকা ছবি: দীপু মালাকার

সড়কে পড়ে থাকা কোরবানির পশুর বর্জ্য অপসারণ করছেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। বাবু বাজার এলাকা। ছবি: দীপু মালাকার