ছবিতে ঢাকার রথযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উত্সব উপলক্ষে শনিবার আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) আয়োজনে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। হিন্দুধর্মের মত ও রীতি অনুসারে বিশ্ব প্রতিপালনের অবতার জগন্নাথ, বলরাম ও বোন সুভদ্রা—এই ত্রিমূর্তিধারী রথ টেনে এ শোভাযাত্রা বের হয়। ইসকনের উদ্যোগে বিশাল শোভাযাত্রা স্বামীবাগ ইসকন আশ্রম থেকে যাত্রা শুরু করে হাটখোলা, মতিঝিল, পুরানা পল্টন, প্রেসক্লাব হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয়। নারী-পুরুষ, শিশু-কিশোরদের অংশগ্রহণে এবং পশুপাখির মুখোশধারী শিশু-কিশোরদের আনন্দ-উল্লাসে মুখরিত এই শোভাযাত্রা উপভোগ করে রাজপথের দুই পাশের মানুষ।










