ছবিতে ফরিদপুরের বন্যা
ফরিদপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পদ্মার পানি বেড়ে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সিঅ্যান্ডবি ঘাট, গোলডাঙ্গী সড়কসহ বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। বিচ্ছিন্ন যোগাযোগব্যবস্থা। ছবিগুলো গতকাল বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের বিভিন্ন এলাকা থেকে তোলা।

ফরিদপুর সদর উপজেলার ডিক্রিচর ইউনিয়নের গোলডাঙ্গী এলাকায় বন্যার পানিতে সড়ক ডুবে যাওয়ায় পথচারীদের পানি ভেঙে চলাচল করতে হচ্ছে।

চারদিকে বন্যার পানি। গবাদিপশুর খাবারের সংকট। তাই দূর থেকে ঘাস জোগাড় করে নিয়ে যাচ্ছেন এই কৃষক। ছবিটি গোলডাঙ্গী এলাকা থেকে তোলা।

বন্যার পানিতে সড়ক ডুবলেই কী, যেতে তো হবে। ছবিটি গোলডাঙ্গী এলাকার।

ধান শুকানোর মতো কোনো জমি জেগে নেই। তাই সড়কই ভরসা। ছবিটি মধুখালী উপজেলা সদরের নিখুরিয়া এলাকা থেকে তোলা।

পানি পেরিয়ে বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। ছবিটি গোলডাঙ্গী এলাকা থেকে তোলা।

পানি ভেঙে গন্তব্যে যাচ্ছেন গ্রামের লোকজন। ছবিটি গোলডাঙ্গী এলাকার।

রাজহাঁসগুলোর সঙ্গে দুরন্তপনায় মেতেছে শিশুর দল। ছবিটি সদর উপজেলার কাইমুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকা থেকে তোলা।

পাটগাছ কেটে খেতের পানিতেই জাগ দিচ্ছেন কৃষকেরা। ছবিটি সদর উপজেলার সুলতান খাঁর ডাঙ্গী এলাকা থেকে তোলা।