ছবিতে বন্যা পরিস্থিতি
বগুড়া, কুড়িগ্রামসহ বিভিন্ন জেলায় বন্যার পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। খাবার আর চিকিৎসার জন্য বাড়ছে মানুষের হাহাকার। বন্যাকবলিত এলাকা থেকে আমাদের ফটোসাংবাদিকদের পাঠানো ছবি:

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কর্নিবাড়ী থেকে কামালপুর ৮ কিলোমিটার এলাকায় বিকল্প বাঁধ চুঁইয়ে লোকালয়ে পানি ঢুকছে। সেখানে দেখা দিয়েছে ভাঙন। ভাঙন ঠেকাতে বালির বস্তা ফেলা হচ্ছে। ছবিটি বাঁধের কুতুবপুর এলাকা থেকে শনিবার দুপুরে তোলা।

কুড়িগ্রামে বন্যার পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। খাবার আর চিকিৎসার জন্য বাড়ছে মানুষের হাহাকার। বাড়িতে থাকা শুকনো খড়কুটো নিয়ে ভেলায় চড়ে সড়কের দিকে আসছে একটি পরিবার। ছবিটি শনিবার সকালে কুড়িগ্রাম সদরের পাঁচগাছি থেকে তোলা।

কুড়িগ্রামে ধরলা ও দুধকুমারের পানিতে তলিয়ে গেছে গ্রামের আবাদি জমি ও বাড়িঘর। অসহায় মানুষ আশ্রয় নিয়েছে সড়কে। সড়কের একধারে পলিথিন দিয়ে থাকার ব্যবস্থা করা হয়েছে। অনেকে আবার মাথা গোঁজার ঠাঁই না পেয়ে এভাবে পথের ধারে বসে আছেন। ছবিটি শনিবার সকালে কুড়িগ্রাম সদরের পাঁচগাছি থেকে তোলা।

কুড়িগ্রামে বন্যায় বাড়িঘর তলিয়ে যাওয়ায় মানুষ আশ্রয় নিয়েছে সড়কে। ঘোড়ার গাড়ি দিয়েই চৌকির মতো করে শুয়ে আছে এক বানভাসি। ছবিটি শনিবার সকালে কুড়িগ্রাম সদরের জুম্মাপাড়া থেকে তোলা।

কুড়িগ্রামে বন্যায় তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। বন্যার পানির ভেতর দিয়েই হেঁটে যাচ্ছেন দুই গ্রামবাসী। ছবিটি শনিবার সকালে কুড়িগ্রাম সদরের পাঁচগাছি ইউনিয়ন পরিষদের কাছ থেকে তোলা।

বন্যার পানি বেড়ে যাওয়ায় বিদ্যালয়ে যাওয়া-আসার জন্য খেয়া নৌকায় পাড়ি দিতে হয় এই শিক্ষার্থীদের। ছবিটি শনিবার দুপুরে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকা থেকে তোলা।