ছবিতে বিএনপির জনসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত জনসভা অনুষ্ঠিত হয়। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি অস্থায়ী মঞ্চে বিএনপির নেতারা আসন গ্রহণ করেন। বেলা ১১টা থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা মিছিল নিয়ে আসা শুরু করে। নয়াপল্টন, নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুল মোড় এবং নয়াপল্টনের আশপাশের এলাকায় বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী দেখা যায়। বিএনপির মহাসচিব ও আজকের জনসভার সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের মধ্য দিয়ে জনসভা শেষ হয়।

বেলা ১১টা থেকে নয়াপল্টনে লোকসমাগম শুরু হয়।
বেলা ১১টা থেকে নয়াপল্টনে লোকসমাগম শুরু হয়।
বিএনপির কেন্দ্রীয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা মিছিল নিয়ে সভাস্থলে আসেন।
বিএনপির কেন্দ্রীয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা মিছিল নিয়ে সভাস্থলে আসেন।
তাঁরা দলের চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্লোগান দিচ্ছেন।
তাঁরা দলের চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্লোগান দিচ্ছেন।
জনসভায় ঢাকা ও আশপাশের জেলা থেকে দলটির নেতা-কর্মীরা নয়াপল্টনে এসেছেন।
জনসভায় ঢাকা ও আশপাশের জেলা থেকে দলটির নেতা-কর্মীরা নয়াপল্টনে এসেছেন।
নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুল মোড় এবং নয়াপল্টনের আশপাশের এলাকায় বিএনপির নেতা-কর্মীরা ভিড় জমান।
নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুল মোড় এবং নয়াপল্টনের আশপাশের এলাকায় বিএনপির নেতা-কর্মীরা ভিড় জমান।
বিএনপির জনসভায় আসা নেতা-কর্মীদের একাংশ।
বিএনপির জনসভায় আসা নেতা-কর্মীদের একাংশ।
নয়া পল্টনে জনসভায় মঞ্চে নেতারা। সামনে বিপুল সংখ্যক কর্মী।
নয়া পল্টনে জনসভায় মঞ্চে নেতারা। সামনে বিপুল সংখ্যক কর্মী।
মঞ্চে বসা দলটির জ্যেষ্ঠ নেতারা।
মঞ্চে বসা দলটির জ্যেষ্ঠ নেতারা।
সমাবেশের সময় কয়েকটি জায়গায় কর্মীদের মাঝে হট্টগোলও দেখা যায়।
সমাবেশের সময় কয়েকটি জায়গায় কর্মীদের মাঝে হট্টগোলও দেখা যায়।