ছবিতে রাজশাহীর ঐতিহ্যবাহী ভবন
রাজশাহী জেলার গৌরবময় এবং বর্ণিল ইতিহাস ও ঐতিহ্য রয়েছে, যা সবাইকে মুগ্ধ করবে। অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে রাজশাহী শহরের বেশ কিছু রাস্তা ও ভবনের নির্মাণকাজ চলছে৷ এতে হারিয়ে যাচ্ছে বরেন্দ্র শহরের অনেক বছরের ঐতিহ্যও৷ ছবিগুলো শহরের রেশমপট্টি এলাকা থেকে সম্প্রতি তোলা।

শহরটি যে বেশ পুরোনো, বোঝার জন্য এই বাড়িটিই যথেষ্ট৷ সবুজ টিয়া ও ফুলের নকশার কাজ যেন আজও আধুনিক।

এটি শ্রীশ্রী দিগম্বর জৈন ঠাকুর মন্দির বাড়ি, পরিচালনা করে ইসকন ৷ এটা প্রায় ২০০ বছরের পুরোনো। এই মন্দিরের পাশ ঘেঁষে রয়েছে সব সুন্দর ভবন, যা আস্তে আস্তে এমন ভঙ্গুর ইট-পাথরে পরিণত হচ্ছে ৷

দরজা জানলায় বিশেষ নকশা করা এই বাড়িটিও বেশ সুন্দর। এই সড়কে রয়েছে ১৮৬৮ সালের রেশমপট্টি জামে মসজিদ। ধারণা করা হয়, তারও আগে এই বাড়িগুলো নির্মিত।

রাজশাহী অঞ্চলে ১৫০টি নীলকুঠি ছিল৷ ঊনবিংশ শতাব্দীতে নীল চাষ লাভজনক ব্যবসা হয়ে উঠেছিল। এই শহরে এখনো আছে বড়কুঠি, যা ডাচদের স্মৃতি বহন করে চলছে৷

এই সড়কের সবচেয়ে পুরোনো বাড়ি এটি৷ রাজশাহী জেলার পুঠিয়ার রাজপরিবারের মহারানি হেমন্ত কুমারীর অবদান আছে এই স্থাপনায়।