পাবনা চিনিকলের দুর্দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা চিনিকলে প্রতি কেজি চিনির উৎপাদন খরচ ২৯৯ টাকা। কিন্তু বিক্রি করতে হচ্ছে সরকারের নির্ধারণ করে দেওয়া মূল্য ৬০ টাকায়। বছরে অন্তত চার-পাঁচ মাস আখমাড়াইয়ের কাজ চলার কথা থাকলেও আখের উৎপাদন ও সরবরাহ কম থাকায় এখানে দুই মাসের বেশি কাজ চালানো সম্ভব হয় না। ফলে সারা বছর কলের পরিচর্যা ও কর্মচারীদের বেতন-ভাতাসহ যাবতীয় ব্যয় বাবদ সরকারকে প্রতিবছর ৩৭ কোটি টাকা ভর্তুকি দিতে হয়। বছরের ১০ মাসই অকেজো পড়ে থেকে কারখানার যন্ত্রপাতি, আখ পরিবহনের গাড়ি ও ইঞ্জিন নষ্ট হচ্ছে। বিশাল এই চিনিকলের কর্মচারীরা হাতে হাতে চিনি প্যাকেটজাত করেন বাজারে বিক্রির জন্য, গুদামে থাকা চিনি শক্ত হয়ে গেলে তা কম দামে বিক্রি করে দেওয়া হয়। পাবনা চিনিকলের দুর্দশার চিত্র ক্যামেরাবন্দী করেছেন হাসান মাহমুদ

চিনিকলের বিশাল অবকাঠামোর যথাযথ ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না।
চিনিকলের বিশাল অবকাঠামোর যথাযথ ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না।
পড়ে পড়ে নষ্ট হচ্ছে অনেক ট্রাক্টর।
পড়ে পড়ে নষ্ট হচ্ছে অনেক ট্রাক্টর।
আখ পরিবহনের অসংখ্য গাড়ি খোলা আকাশের নিচে অকেজো পড়ে থাকে।
আখ পরিবহনের অসংখ্য গাড়ি খোলা আকাশের নিচে অকেজো পড়ে থাকে।
গুদামে পড়ে থেকে জমাট বেঁধে যাওয়া চিনি নামমাত্র দামে বিক্রি করে দিতে হয়।
গুদামে পড়ে থেকে জমাট বেঁধে যাওয়া চিনি নামমাত্র দামে বিক্রি করে দিতে হয়।
চিনিকলের কর্মীরা এভাবেই চিনি প্যাকেটজাত করে বাজারে ছাড়েন।
চিনিকলের কর্মীরা এভাবেই চিনি প্যাকেটজাত করে বাজারে ছাড়েন।