ছয় গুণী মাকে সংবর্ধনা
দিনাজপুর পরিবার পরিকল্পনা সমিতি মিলনায়তনে গতকাল শনিবার শহরের ছয়জন গুণী মাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিশ্ব মা দিবস উপলক্ষে লাল সবুজের বাংলাদেশ নামে একটি সংগঠন ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
সংবর্ধনা অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে এম নূর উন নবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। লাল সবুজের জেলা শাখার উপদেষ্টা আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের নেতা মানবেন্দ্র রায়। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের মা নাজমা রহিম, ডা. সুব্রত রায়ের মা হীরা রানী রায়, ডা. জিয়াউল হকের মা জেবুন নেসা হক, আবু হেনা জিএস সাকলাইনের মা নুরুন্নাহার হেনা, ঘাসিপাড়ার মিনাতুন আক্তারের মা হামিদা খাতুন এবং লুৎফুল কবীরের মা সাফাতুন নেছাকে সংবর্ধনা দেওয়া হয়। আলোচনা শেষে অতিথিরা মায়েদের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন।