প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের খামার বামুনিয়া গ্রামে অগ্নিকাণ্ডে চারটি পরিবারের ছয়টি ঘর পুড়ে গেছে। গত শুক্রবার রাত নয়টার দিকে গ্রামের নবদ্বীয় রায়ের বাড়ির কুপিবাতির আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ওই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে একই গ্রামের সুকুমার রায়, ফনিরাম রায় ও প্রদীপের ছয়টি টিনের ঘর পুড়ে ছাই হয়ে যায়। বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোরঞ্জন রায় বলেন, ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছে, অগ্নিকাণ্ডে তাদের ছয়টি ঘরসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।