ছয় চালককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা অমান্য করে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চালানোর অভিযোগে ছয়টি অটোরিকশার চালককে এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকায় গতকাল এ অভিযান চালানো হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। ইউএনও বলেন, এ মহাসড়কে তিন চাকার বাহন চলাচল নিষেধ। যাঁরা নিষেধাজ্ঞা অমান্য করে অটোরিকশা চালাবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত এক মাসে মহাসড়কে দুর্ঘটনা কমে গেছে। এটা আরও কমাতে হবে। একই দিন ভ্রাম্যমাণ আদালত নিয়ম ভঙ্গ করে হাসপাতাল পরিচালনার অভিযোগে চারটি বেসরকারি হাসপাতালকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন।