ছয় চালকের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার ছয় মোটরসাইকেল চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও হাফিজুর রহমান। আদালত সূত্রে জানা গেছে, ইউএনও হাফিজুর বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে ওই ছয় মোটরসাইকেলের চালককে আটক করেন। এ সময় নম্বরবিহীন মোটরসাইকেল চালানোর অভিযোগে তাঁদের কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। ইউএনও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।