ছয় দফা দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনটেইনার পরিবহনের গাড়ি ‘প্রাইম মুভার ট্রেইলার’-এর জন্য চট্টগ্রাম বন্দর এলাকায় টার্মিনাল নির্মাণসহ ছয় দফা দাবি জানিয়েছে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার মালিক শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন প্রাইম মুভার ট্রেইলার মালিক সমিতির সভাপতি এ কে এম আকতার হোসেন।
সংগঠনের নেতাদের দাবিগুলোর মধ্যে রয়েছে প্রাইম মুভার ও ট্রেইলার একই নিবন্ধনের আওতায় আনা, চালকদের হেভি লাইসেন্স প্রদান, দেশের বিভিন্ন স্থানে ওজন নিয়ন্ত্রণ নীতিমালার নামে চাঁদাবাজি বন্ধ, সিটি করপোরেশন ও সড়ক পরিবহন কর্তৃপক্ষের বাড়তি মাশুল প্রত্যাহার ও মামলা দিয়ে হয়রানি বন্ধ করা।