প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের জন্য প্রস্তাবিত স্বতন্ত্র নিয়োগবিধি বাস্তবায়নসহ ছয় দফা দাবি জানিয়েছেন কর্মচারীরা। তাঁরা গতকাল বৃহস্পতিবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেন। বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠকর্মচারী অ্যাসোসিয়েশন বরিশাল বিভাগের উদ্যোগে এ স্মারকলিপি দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, স্বতন্ত্র নিয়োগবিধি বাস্তবায়িত না হওয়া এবং পদমর্যাদা না দেওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। দাবি পূরণের আশ্বাস না পেলে ২০ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হবে। অন্যথায় বন্ধ করে দেওয়া হবে দেশব্যাপী অস্থায়ী রুটিন টিকাদান কেন্দ্রের কর্মকাণ্ড।