প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মের ১৫ ঘণ্টার মধ্যে মারা গেল একসঙ্গে প্রসব হওয়া ছয় নবজাতক। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার সকাল ১০টার দিকে তাদের জন্ম হয়। কানাইঘাট উপজেলার রাজাগঞ্জের প্রবাসী জামাল উদ্দিনের স্ত্রী হোছনা বেগম স্বাভাবিক প্রসবে এই ছয় নবজাতকের জন্ম দিয়েছিলেন। এদের মধ্যে চারজন মেয়ে ও দুজন ছেলে। তাদের ওজন ছিল ৩০০ গ্রাম থেকে ৭০০ গ্রাম। হাসপাতালের শিশু ওয়ার্ডে মা ও নবজাতকদের রাখা হয়েছিল। জন্মের সাত ঘণ্টার মাথায় সন্ধ্যায় বড় দুই সন্তান মারা যায়। রাত ১২টা থেকে একটার মধ্যে মারা যায় বাকি চার সন্তান।