ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোংরা পরিবেশে খাবার তৈরি এবং ফুটপাত দখল করে পণ্যসামগ্রী রাখার দায়ে ছয়টি প্রতিষ্ঠান এবং এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের নিউমার্কেট ও আশপাশের এলাকায় এই অভিযান চালান।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন অভিযানে নেতৃত্ব দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে দারুল ফজল মার্কেটের আল রহমান ফুডকে ১০ হাজার টাকা, ঢাকা বিরিয়ানি হাউসকে পাঁচ হাজার টাকা, নিউ ফুড ভ্যালিকে পাঁচ হাজার টাকা, নিউমার্কেট এলাকার হোটেল হান্নান আল ফয়েজকে পাঁচ হাজার টাকা, হোটেল এ বি পিকে দুই হাজার টাকা এবং হাজি বিরিয়ানিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সড়কের ওপর অবৈধভাবে গাড়ি পার্ক করার অপরাধে মো. নূর নবীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।