ছয় মামলায় আসামি ৩৯৩, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বৃহস্পতিবার সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বিএনপির নেতা-কর্মীদের অবরোধের ঘটনায় পুলিশ ৩৯৩ জনকে আসামি করে গত শুক্রবার ছয়টি মামলা করে। ওই মামলাগুলোর সূত্র ধরে গত দুই দিনে ছাত্রদল ও বিএনপি চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার পুলিশ তাঁদের আদালতে পাঠায়।

 সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিউল আলম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের দায়ে শুক্রবার করা ১৩ নম্বর মামলার আসামি উপজেলার মুরাদপুর ইউনিয়নের সাতঘরিয়া এলাকার আবু তাহেরের ছেলে নুর হোসেন (১৮), ঢালিপাড়া গ্রামের আওরঙ্গজেবের ছেলে সাহাদাত হোসেন (১৯) ও ১২ নম্বর মামলার আসামি সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকার নেছার আহমঞ্চদের ছেলে আলাউদ্দীন (২৫) ও সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নের মৃত আবদুল কুদ্দুসের ছেলে নুরুল আবছারকে (৩৪) গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। সীতাকুণ্ড থানা সূত্রে জানা যায়,

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠালে সীতাকুণ্ডে তাঁর দলের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন।