ছয়জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির ভাষ্যমতে, তাঁরা মাদক বিক্রেতা। তাঁদের কাছ থেকে চারটি ককটেল, ৫০ বোতল ফেনসিডিল, ৫০০টি ইয়াবা বাড়ি ও মাদক বিক্রির ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ মণ্ডল বলেন, ওই ছয়জন হলেন ইকবাল হোসেন, বাপ্পি, বামন, রাজু, আলম ও সুফিয়ান। তাঁদের মধ্যে বাপ্পি ও সুফিয়ান ফতুল্লা মডেল থানার দুটি হত্যা মামলার পলাতক আসামি।