ছয়জনকে ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া সীমান্তের বিপরীতে ভারতের কালিঞ্চি ক্যাম্পে আটক নারী-শিশুসহ ছয় বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার সকাল নয়টায় কলারোয়া উপজেলার গোয়ালপাড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে এক পতাকা বৈঠকের পর ওই ব্যক্তিদের ফেরত দেওয়া হয়। আটক ব্যক্তিরা জানান, তাঁরা চিকিৎসা করাতে ও কেউ আত্মীয়ের বাড়ি বেড়াতে দালালের মাধ্যমে ভারতে গিয়েছিলেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা|