প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার মেঘনা নদী থেকে অবৈধভাবে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলনের অপরাধে গত রোববার রাতে পাঁচজনকে ১৫ দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া কার্গো ও খননযন্ত্র সদর উপজেলার পূর্ব-ইলিশা ইউনিয়নের ইউপি সদস্য ইকবাল হোসেনের জিম্মায় রাখা হয়। কিন্তু টাকা নিয়ে ইউপি সদস্য ইকবাল কার্গো ও খননযন্ত্র দিয়ে দিলে আদালত তাঁকেও পরে এক মাসের কারাদণ্ড দেন। ওই আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী (ভূমি) কমিশনার মো. কামাল হোসেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।