ছয়জনের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগর উপজেলায় গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত পৃথক অভিযান চালিয়ে দুই মুদি ব্যবসায়ীকে জরিমানা ও চার মাদক সেবনকারীকে কারাদণ্ড প্রদান করেছেন। ইউএনও মনিরুল ইসলাম পাটওয়ারী বলেন, কুজাইল বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে মুদি দোকানি তাপস চন্দ্রকে দুই হাজার এবং সাজ্জাদ হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই দিন মাদক সেবনের দায়ে খট্টেশ্বর গ্রামের জুয়েল হোসেন ও ইদ্রিস আলী এবং বাহাদুরপুর গ্রামের রাজু আহম্মেদ ও আতিকুর রহমানকে তিন থেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি|