ছয়টি রোগনির্ণয় কেন্দ্রকে ১৫ লাখ টাকা জরিমানা
পরীক্ষা না করে ভুয়া মেডিকেল প্রতিবেদন ও সনদ দেওয়ার অপরাধে রাজধানীর ফকিরাপুলে ছয়টি রোগনির্ণয় কেন্দ্রকে জরিমানা করেছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে দুটি প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হয়। গতকাল শনিবার ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে এ শাস্তি দেন র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
জরিমানার দণ্ড পাওয়া ওই ছয়টি প্রতিষ্ঠান হলো মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, আল আমিন ডায়াগনস্টিক সেন্টার, বেস্ট ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, বেনগাজী ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার ও সুমাইয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার।
সারওয়ার আলম বলেন, বেলা ১১টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ফকিরাপুলের ডিআইটি এক্সটেনশন রোড এলাকায় এ অভিযান চলে। মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে দেখা যায়, যে চিকিৎসকের স্বাক্ষর দিয়ে মেডিকেল প্রতিবেদন তৈরি করা হচ্ছে, তিনিই অনুপস্থিত। এ ছাড়া কোনো স্বীকৃত, দক্ষ ও প্রশিক্ষিত ব্যক্তি ছাড়াই বিভিন্ন ধরনের পরীক্ষা করা হচ্ছে। এ অপরাধে রোগনির্ণয় কেন্দ্রকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।