ছয়তলা ভবন হেলে পড়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ইপিজেড থানার আকমল আলী সড়কের বালুর মাঠ এলাকায় শোভন মঞ্জিল নামের একটি ছয়তলা ভবন হেলে পড়েছে। গতকাল বুধবার বেলা একটার দিকে ভবনটি হেলে পড়ে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর প্রথম আলোকে জানান, ভবনের নিচ ও ওপরের কয়েকটি অংশে ফাটল দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ এ ভবন থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ছয়তলা এ ভবনে প্রায় ৪০টি ফ্ল্যাট রয়েছে। ভবনের মালিক হলেন মুজিবুল হক। এদিকে ভবন হেলে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ উল আমিন বলেন, হেলে পড়ে ভবনটি সিলগালা করে দেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে ভবনটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।