ছাঁটাই করা ৩০২৬ পাটকল শ্রমিককে পুনর্নিয়োগ দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, ঈদের আগেই পাটকলের শ্রমিকদের মজুরি-বোনাস নিশ্চিত করা হবে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ পাটকল করপোরেশনের বোর্ডরুমে বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ আয়োজিত ইফতার অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল মকবুল, বাংলাদেশ জুটি মিলস করপোরেশনের চেয়ারম্যান টি ডি মিত্র উপস্থিত ছিলেন। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের সভাপতি মো. মোতাহার হোসেনের নেতৃত্বে দেশের ১৭টি পাটকলের শ্রমিকনেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবর তথ্য বিবরণীর।