ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের এফ কে টেক্সটাইল মিলস কারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধ করা ও ছাঁটাইকৃত শ্রমিকদের কাজে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে গতকাল বুধবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, সহসভাপতি আবদুল হাই শরিফ, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, এফ কে টেক্সটাইল মিলস কারখানার মালিক প্রচলিত শ্রম আইন লঙ্ঘন করে সম্পূর্ণ বেআইনিভাবে শ্রমিক ছাঁটাই করছে।