ছাইচাপা গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন আগে ভ্রাম্যমাণ আদালত মেয়াদোত্তীর্ণ বিদেশি চিপসের মোড়ক পুড়িয়েছে। মোড়কের কাগজ পুড়ে গেলেও, পোড়েনি মোড়কের তলায় থাকা টিনের চাকতি। হাত-পা পোড়ার ঝুঁকি নিয়েও সেগুলো সংগ্রহ করতে নামে এই পথশিশুরা। চারদিকে ধোঁয়া, বাতাসে উড়ছে ছাই। সেদিকে নজর নেই। প্রতি কেজি টিন বিক্রি হয় পাঁচ টাকায়। যত টিন, তত বেশি টাকা হাতে আসবে। তাই এরা টিনের চাকতি সংগ্রহের প্রতিযোগিতায় নামে। ছবিগুলো বুধবার সকালে (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনের কাছ থেকে তুলেছেন আবদুস সালাম

ছবি : আবদুস সালাম
ছবি : আবদুস সালাম


ছোট্ট বিলকিস এসেছে টিনের চাকতি কুড়াতে। ধোঁয়ায় তার চোখ দিয়ে পানি পড়ছে।

ছবি : আবদুস সালাম
ছবি : আবদুস সালাম


জ্বলছে আগুন, উড়ছে ধোঁয়া ও ছাই। তবুও থেমে নেই কাজ।

ছবি : আবদুস সালাম
ছবি : আবদুস সালাম


এক কেজি টিনের চাকতি পেলেই মিলবে পাঁচ টাকা। তাই এরা ব্যস্ত টিনের চাকতি সংগ্রহে। 

ছবি : আবদুস সালাম
ছবি : আবদুস সালাম


কয়েকজন চুম্বক ব্যবহার করে সহজেই ছাইয়ের নিচ থেকে টিনের চাকতি বের করে আনে।

ছবি : আবদুস সালাম
ছবি : আবদুস সালাম


যে বয়সে স্কুলে থাকার কথা, সেই বয়সে ঝুঁকিপূর্ণ কাজ করতে হচ্ছে এসব পথশিশুকে। 

ছবি: আবদুস সালাম
ছবি: আবদুস সালাম


ছোট্ট বিলকিস সাবধানে হাত দিচ্ছে ছাইয়ের নিচে; একটু ভুলেই ঝলসে যেতে পারে হাত।

ছবি : আবদুস সালাম
ছবি : আবদুস সালাম


ছাইয়ের নিচে পাওয়া কাঁড়ি কাঁড়ি টিনের চাকতি জমা করা হচ্ছে এক জায়গায়।