ছাইয়ের স্তূপে পড়ে তিন শিশু দগ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের ছাতিরচর পূর্বপাড়া গ্রামে গত রোববার গরম ছাইয়ের স্তূপে লাফ দিয়ে তিন শিশুর পা পুড়ে গেছে। আহত শিশুরা হলো ওই গ্রামের ফারুক মিয়ার মেয়ে মোহনা (৭) ও ছেলে শরিহত মিয়া (৪) এবং ইয়াকুব মিয়ার মেয়ে রিতা আক্তার (৭)। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিশু মোহনার নানা তাহের মিয়া জানান, রোববার বিকেলে ওই তিন শিশু গ্রামের আবু তাহের মিয়ার ধানের চাতালে খেলছিল। এ সময় তারা লাফ দিয়ে সেখানে আগে থেকে রাখা ছাইয়ের স্তূপে পড়ে। শিশুদের চিৎকারে এলাকার লোকজন এসে তাদের উদ্ধার করে। আগুনে তিন শিশুরই হাঁটুর নিচ থেকে পুড়ে গেছে।
ছাতিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হানিফ মিয়া জানান, চাতাল মালিকদের একটু ভুলের জন্য তিনটি শিশুর পা পুড়ে গেছে। ওই তিন শিশুকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।