ছাগল বাঁচাতে গিয়ে নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী মনোয়ারা বেগমের (৪৮) মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে নগরের রাজপাড়া থানার দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। থানা সূত্রে জানা গেছে, দুপুরে ট্রেন আসতে দেখে রেললাইনের ওপর বসে থাকা ছাগলকে বাঁচাতে যান মনোয়ারা বেগম। কিন্তু ছাগলটি বেঁচে গেলেও ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে দ্রুত রামেক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।